তুমি ফুল হলে আমি হবো মৌমাছি,
তোমার ছবি কল্পনার ক্যানভাসে হাজার বার আঁকি।
তোমায় অন্তরে নিয়ে আছি, তোমায় প্রাণে জড়িয়ে রাখি।
তুমি মেঘ তাই অপেক্ষায় থাকি,
বৃষ্টি হয়ে পড়বে তুমি, জড়িয়ে তোমায় নিবো আমি।
তুমি আল্লাহর এক অপূর্ব নেয়ামত, এক জান্নাতি সুখ,
সেজদায় গিয়ে রবের কাছে চাই শুধু তোমার হাসি মুখ।
বৃষ্টির প্রতি ফোঁটায় যেমন ঝরে পড়ে রহমতের ধারা,
তেমনি তোমার প্রেমে আমার এ মন আজ দিশাহারা।
শীতল হাওয়ায় যখন কাঁপে ওই কদম ফুলের ডালি,
পবিত্রতা ছোঁয়ায় ভরে উঠুক আমাদের এ হৃদয়ের তসবিহ খালি।
তুমি যদি হও পুণ্যময়ী আযান, আমি হবো তার সুর,
দুনিয়ার এই মেঘলা দিনে তুমিই আমার হৃদয়ের নূর।
দূর নীলিমায় ধ্রুবতারা হয়ে থেকো তুমি পাশে,
আল্লাহর দরবারে এক সাথেই যেন আমাদের মোনাজাত ভাসে।
বৃষ্টি হয়ে ঝরো তুমি আমার এই মরু-হৃদয় মাঝে,
ভালোবেসে জড়িয়ে রবো তোমায় পবিত্রতার সাজে।
কবিতা : ‘তুমি না হয় বৃষ্টি হইয়ো’
- সৈয়ব আহমেদ সিয়াম
إرسال تعليق